শনিবার, মার্চ ২৮, ২০২৬
সর্বশেষ
মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ১২ মার্কিন সেনা আহতস্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী মারা গেছেনপুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রীযশোরে অজ্ঞাতদুষ্কৃতির খপ্পরে পড়ে গৃহবধূর সর্বস্ব লুটবুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনীমণিরামপুরে দুর্বৃত্তদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই কর্মী আহতযশোরে ‘অর্থ আওয়ার’ উপলক্ষে স্কাউটস রোভারের সচেতনতামূলক র‍্যালিভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে বুরুলি খাল খনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিতস্কয়ার হাসপাতালে চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যু: যশোরে সংবাদ সম্মেলনে বিচার দাবিতে পরিবারযশোরে যাত্রা শুরু করেছে নাগরিক সংঘ
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলবুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী

বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের ঝিকরগাছা উপজেলার দেয়াড়া ইউনিয়নের হালসা এলাকার মনোরম বুকভরা বাওড় সংলগ্ন একটি পিকনিক কর্ণারে সেচ্ছাসেবকদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) দিনব্যাপী এ আয়োজনের উদ্যোগ নেয় ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব, সেবা সংগঠন ও ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থা।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ স্থানীয় সেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। প্রকৃতির সান্নিধ্যে আয়োজিত এ মিলনমেলায় দিনভর ছিল নৌকা ভ্রমণ, মতবিনিময় সভা, খেলাধুলা, আড্ডা এবং নানা বিনোদনমূলক আয়োজন। পাশাপাশি পরিবেশন করা হয় বিভিন্ন রকমের মুখরোচক খাবার, যা অংশগ্রহণকারীদের মাঝে উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে।

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত আনন্দ নিহিত। সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার মানসিকতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বিএম সাগর হোসাইন বলেন, স্বেচ্ছাসেবীরা সমাজের নিঃস্বার্থ কর্মী। তাদের উৎসাহ ও উদ্দীপনা বাড়াতে এমন আয়োজন প্রয়োজন। আমরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবো।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সেচ্ছাসেবকরা বলেন, এ ধরনের আয়োজন আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার মানসিকতা আরও সুদৃঢ় করে। কর্মব্যস্ত জীবনের মাঝে এমন মিলনমেলা আমাদের নতুনভাবে কাজ করার প্রেরণা জোগায়।

উপস্থিত অতিথিরা জানান, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে এবং সামাজিক বন্ধন জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে মানবিক মূল্যবোধ বিকাশের পাশাপাশি সমাজসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহও বাড়ে।

দিনব্যাপী এ আয়োজন প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের আয়োজন করার আহ্বান জানান।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়