বৈরী আবহাওয়া : শিমুলিয়ায় ফেরি-লঞ্চ ও পাটুরিয়া-দৌলতদিয়া লঞ্চ চলাচল বন্ধ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিজস্ব প্রতিবেদক:- বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া-বাংলাবাজার ও মাজিরকান্দি নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘোষণা দেওয়া হয়।

বিআইডব্লিউটিএ শিমুলিয়া নদীবন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মো. সোলেইমান জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে রাত ৯টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ৮৫টি লঞ্চ চলাচল করেছে। আবহাওয়ায় ভালো থাকলে আগামীকাল সকাল ৬টা থেকে ফের লঞ্চ চলাচল শুরু হবে।অন্যদিকে বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) আশিকুজ্জামান জানান, রাত সোয়া ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।