সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা
কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২
যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫
প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব
যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন
যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান
রেললাইনের সিগন্যাল পিলারে নিজের নাম ও বাড়ির মোবাইল নম্বর লিখে ট্রেনের নিচে মাথা
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি// রেললাইনের সিগন্যাল পিলারে নিজের নাম ও বাড়ির মোবাইল নম্বর লিখে ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছে তাপস কুমার (২২) নামে এক যুবক।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা শহরের রেলবাজার রেলগেটের অদূরে এ ঘটনা ঘটে। নিহত তাপস চুয়াডাঙ্গা পৌর এলাকার মালোপাড়ার সুবোল হালদারের ছেলে। তিনি পেশায় সাইকেল মিস্ত্রি ছিলেন।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে ঈশ্বরদী থেকে খুলনাগামী একটি মালবাহী ট্রেনে কেটে এক যুবক মারা যায়।
খবর পেলে কয়েকজন সেখানে ছুটে গেলে পাশের সিগন্যাল পিলারে যুবকের নাম ও একটি মোবাইল নম্বর দেখতে পায়। এ থেকে ধারণা করা হয় যুবকটি আত্মহত্যা করেছে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক মাসুদ রানা বলেন, নিহত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসাপাতালে পাঠানো হয়েছে।
Tag :





























