Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

রেলস্টেশন থেকে দুই কোটি টাকার স্বর্ণসহ তিন পাচারকারী আটক

জহুরুল ইসলাম তাঁরা চুয়াডাঙ্গা:- চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে এক কেজি ৬৩০ গ্রাম ওজনের ১৪টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বিজিবি।

আটক স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। আজ বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে পাচারকারীদের আটক করা হয়।চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে সন্দেহভাজন চার পাচারকারীকে রেলস্টেশন থেকে আটকের চেষ্টা করলে এক পাচারকারী পালিয়ে যায়। বাকি তিন পাচারকারীকে আটক করে তাদের দেহ তল্লাশি করলে ১৪টি স্বর্ণের বার উদ্ধার হয়।

আটক স্বর্ণের আনুমানিক মূল্য দুই কোটি টাকা।বিজিবি পরিচালক আরও জানান, আটক আসামিদেরকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে জব্দকৃত স্বর্ণ ট্রেজারি অফিসে জমা দেয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:06 pm, Wednesday, 25 December 2024
127 Time View