Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুর জেলা প্রতিনিধি:- চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ জুনাইদ হোসেন নামের তিন বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার বিকালে উপজেলার বাকিলা ইউনিয়নের রাধাসার গ্রামের মজুমদার বাড়ির পূর্ব পাশের পুকুরে পানিতে ডুবে শিশুটি মারা যায়।নিহত শিশু মোহাম্মদ জুনাইদ হোসেন ওই বাড়ির মো. আবুল খায়ের ও জান্নাতুল ফেরদাউস দম্পতির ছেলে।

এদিকে শিশুটির মৃত্যুতে পরিবার, নিকট আত্মীয়-স্বজন ও বাড়ির লোকজনসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, এ দিন সকালে শিশুটি খেলতে গিয়ে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। পরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটি মারা গেছে। তিনি পানিতে ডুবে শিশু মৃত্যুরোধে পারিবারিক সচেতনতার কথা উল্লেখ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:44 am, Monday, 2 May 2022
14 Time View