Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

মানবতাবিরোধী অপরাধ: আজিজসহ তিনজনের ফাঁসির আদেশ

মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- মানবতা বিরোধী অপরাধে মৌলভীবাজারের আব্দুল আজিজ, আব্দুল মতিন ও আব্দুল মান্নানকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১৯শে মে) সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও বিচারপতি মো. শাহিনুর ইসলামসহ তিন বিচারপতির বেঞ্চ এই রায় দেন।রায়ে ২৪০ পৃষ্ঠার মধ্যে সারসংক্ষেপ অংশ পাঠ করা হয়। সকাল ১০টা থেকে রায় পড়া শুরু করেন বিচারপতি কে এম হাফিজুল আলম। এরপর রায় পড়েন বিচারপতি আবু আহমেদ জমাদার এবং সর্বশেষ দণ্ডসহ মূল রায় ঘোষণা করে বিচারপতি মো. শাহিনুর ইসলাম।মহান মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, মালামাল লুটপাটসহ ৫ টি অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন আসামিকেই মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

এর আগে, গত ১২ই এপ্রিল মামলাটি রায়ের জন্য রাখেন ট্রাইব্যুনাল। এক মাসের বেশি অপেক্ষায় থাকার পর গত মঙ্গলবার রায়ের জন্য দিন ঠিক করে দেয় ট্রাইব্যুনাল। তিন আসামির মধ্যে আব্দুল মতিন পলাতক রয়েছেন।২০১৬ সালে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাদের বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত করে।মামলার তদন্ত থেকে জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল আজিজ ও আব্দুল মতিন দুই ভাই। ১৯৭১ সালে তারা ছাত্রলীগের রাজনীতি করতেন। মুক্তিযুদ্ধ শুরু হলে প্রশিক্ষণ নিতে তারা ভারতের বারপুঞ্জিতে যান।

তবে প্রশিক্ষণ শেষ না করে দেশে ফিরে আসেন তারা। এরপর যোগ দেন রাজাকার বাহিনীতে। দণ্ডপ্রাপ্ত অন্য আসামি আব্দুল মান্নান মুসলিম লীগের নেতা ছিলেন। বর্তমানে আব্দুল মতিন পলাতক।

এদিন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:12 pm, Thursday, 19 May 2022
19 Time View