শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে সিরাজুল আলম খান (দাদা ভাই)

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

লিমা খাতুন সিনিয়র স্টাফ রিপোর্টার:-বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান (দাদাভাই) শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

গত শুক্রবার (৮ জুলাই) সন্ধ্যায় শ্বাসকষ্ট দেখা দিলে রাজধানীর শমরিতা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এবিএম হারুন-এর তত্ত্বাবধানে ভর্তি করা হয়। অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ায় রাত ১২টায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।  

আজ মঙ্গলবার ডা. এবিএম হারুন বলেন, তিনি ক্রিটিক্যাল নিউমোনিয়া থেকে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে গত চারদিন আগে রাত ১২টার দিকে হাসপাতালে ভর্তি হন।