Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

সরকারি কর্মচারীদের গ্রেফতারে লাগবে না সরকারের অনুমতি

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:- ফৌজদারি মামলায় সরকারি কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ এবং গ্রেফতারের পূর্বে সরকারের অনুমতি লাগবে- সরকারি কর্মচারী আইনের এই বিধান বাতিল করেছেন হাইকোর্ট।

এর ফলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ এবং গ্রেফতার করতে সরকারের অনুমতির প্রয়োজন নেই।

বৃহস্পতিবার বিচারপতি মুজিবর রহমান নিয়ার নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন।আদালত তার পর্যবেক্ষণে বলেন, সরকারি কর্মচারী আইনের ধারা ৪১, সংবিধানের অনুচ্ছেদ ২৭ এবং ৩১ এর সাথে সাংঘর্ষিক।

একইসাথে মৌলিক অধিকারের পরিপন্থী। সুতরাং আইনি সমতার সাথে সাংঘর্ষিক কোন ধারা কোন আইনে থাকতে পারে না, তাই এটি বাতিল করা হলো।রিটকারী আইনজীবী মঞ্জিল মোর্শেদ জানান, বাংলাদেশের প্রেক্ষাপটে একটি মামলার তদন্ত শেষ হতে দীর্ঘ সময় ব্যয় হয়।

এরকম পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ ও গ্রেফতার করতে যদি পূর্ব অনুমতি প্রয়োজন হয় তবে সেটি মামলার তদন্ত কাজকে আরও বেশি দীর্ঘায়িত করবে। যা কখনোই ন্যায় বিচারসম্মত নয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:35 pm, Thursday, 25 August 2022
29 Time View