শনিবার, মার্চ ২৮, ২০২৬
সর্বশেষ
মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ১২ মার্কিন সেনা আহতস্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী মারা গেছেনপুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রীযশোরে অজ্ঞাতদুষ্কৃতির খপ্পরে পড়ে গৃহবধূর সর্বস্ব লুটবুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনীমণিরামপুরে দুর্বৃত্তদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই কর্মী আহতযশোরে ‘অর্থ আওয়ার’ উপলক্ষে স্কাউটস রোভারের সচেতনতামূলক র‍্যালিভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে বুরুলি খাল খনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিতস্কয়ার হাসপাতালে চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যু: যশোরে সংবাদ সম্মেলনে বিচার দাবিতে পরিবারযশোরে যাত্রা শুরু করেছে নাগরিক সংঘ
Homeঅপরাধঅনিয়মবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা রেস্টুরেন্টে

বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা রেস্টুরেন্টে

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি:- মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের জনবল নিয়োগের লিখিত পরীক্ষা স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-সংলগ্ন বালুয়াকান্দি এলাকায় শাহ্ শের আলী ফিলিং স্টেশনের রেস্টুরেন্টে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ওই পরীক্ষায় স্কুলটির অফিস সহায়ক, নৈশপ্রহরী ও আয়া এই তিনটি পদের বিপরীতে মোট ১২ জন প্রার্থী লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এ সময় নিয়োগ পরীক্ষায় উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন সাঈদীসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।

এ বিষয়ে গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন বলেন, পরীক্ষা চলাকালে আমি উপস্থিত ছিলাম। পরীক্ষাটি বিদ্যালয়ে হলে ভালো হতো। কিন্তু বিদ্যালয়ের সভাপতি ড. আবদুল মান্নান ব্যস্ত থাকার কারণে সময় দিতে পারছিলেন না।

তাই তার মালিকানাধীন শাহ্ শের আলী ফিলিং স্টেশনের রেস্টুরেন্টের ভেতরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে আইনগত কোনো সমস্যা নেই। তবে পরীক্ষা ফেয়ার হয়েছে।গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, এ বিষয়ে আমি কিছু শুনিনি।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়