দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:– কুষ্টিয়ার দৌলতপুরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্যালে রক্ত মাখানোর অভিযোগ।
জানাযায়, সোমবার (৫ সেপ্টেম্বর) খুব সকালে দৌলতপুর থানার সামনে অবস্থিত বঙ্গবন্ধুর মূর্যালে রক্ত মাখানো অবস্থায় দেখতে পায় পথচারীরা। পরে থানায় খবর দিলে ওসি জাবীদ হাসান নিজে উপস্থিত থেকে তাড়াহুড়া করে মূর্যালটি ধুয়ে মুছে পরিস্কার করেন।মূর্যালে রক্ত মাখানোর অভিযোগে হালিম (২২) পিতা আব্দুল মোতালেব নামে রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের হাসানপুর গ্রামের একজন’কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন দৌলতপুর থানা পুলিশ। তবে তাকে পাগল বলে প্রচার করার জন্য উঠে পড়ে লেগেছে একটি পক্ষ। এব্যাপারে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা বলেন, থানার সামনে বঙ্গবন্ধুর মূর্যালে রক্ত মাখানোর ঘটনাকে আমরা বড় ধরনের আঘাতের আভাস বলে মনে করছি। নেতাকর্মীরা আরোও বলেন, এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠ তদন্ত করে যারা জড়িত তাদের কঠিন শাস্তি দাবী করছি বলে জানান তারা। এদিকে ঘটনা ঘটার সাথে সাথে উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড: এজাজ আহমেদ মামুন ঘটনাস্থালে উপস্থিত হয়ে বঙ্গবন্ধুর মূর্যালে রক্ত মাখানোর কারন উদঘাটন করার জন্য জোর দাবী জানান সেইসাথে জড়িতদের ব্যাপারে কঠিন শাস্তিও দাবী করেন তিনি।এব্যাপারে দৌলতপুর থানার ওসি জানান, বঙ্গবন্ধুর মূর্যালে রক্ত মাখানোর অভিযোগে একজন কে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনা ঘটানোর পিছনে আরো কেও আছে কিনা? সেটা খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান তিনি।







