Jashore , Saturday, 24 October 2026
সর্বশেষ:
যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার যশোরে সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাটসভা জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার মণিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে যশোরে রোটারির সচেতনতামূলক র‍্যালি কাল যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’

মাহফুজকে পা ছুঁয়ে অভিবাদন জানায় বুবলী

বিনোদন ডেস্ক:- জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলির সঙ্গে ‘প্রহেলিকা’ সিনেমায় আসছেন অভিনেতা মাহফুজ আহমেদ। শনিবার ঢাকা ক্লাবে সিনেমাটির ‘মেঘের নৌকা’ গান মুক্তি উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। সঙ্গে ছিলেন বুবলি ও মাহফুজ। এ সিনেমায় প্রথম গানটি গেয়েছেন ইমরান ও কোনাল । গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল।

গান অবমুক্ত অনুষ্ঠানে মাহফুজ আহমেদ যখন বক্তব্য দিচ্ছিলেন, সেই সময় এই অভিনেতার পা ছুঁয়ে সালাম করেন নায়িকা শবনম বুবলি।মাহফুজ আহমেদ বলেন, অভিনয়ে আমরা যত সিনিয়রই হই না কেন, শুটিংয়ের আগের দিন বার্ষিক পরীক্ষার আগের রাতের অনুভূতি ফিরে আসে। ৪ বছর পর “প্রহেলিকা” সিনেমার শুটিং করেছি। প্রতিটা শুটিংয়ে নতুন করে নিজেকে খুঁজে পাই। নতুনদের বোঝার চেষ্টা করি, তাদের কাজের ধরন জানতে পারি। শুটিংয়ে বুবলিকে খুবই সময় সচেতন শিল্পী হিসেবে পেয়েছি। তার মধ্যে কোনো জড়তা পাইনি।

পান্থ শাহরিয়ারের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, একে আজাদ সেতু, রহমত উল্লাহ এবং সাবিহা জামানসহ অনেকে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:45 pm, Monday, 6 February 2023
32 Time View