Jashore , Saturday, 24 October 2026
সর্বশেষ:
যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার যশোরে সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাটসভা জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার মণিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে যশোরে রোটারির সচেতনতামূলক র‍্যালি কাল যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি:– ঝিনাইদহের হরিণাকুন্ডুতে তালাকপ্রাপ্ত স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা মামলায় প্রাক্তন স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহম্মেদ এ দণ্ডাদেশ প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার সময় হরিণাকুন্ডু উপজেলার বৃত্তিরপোল গ্রামের লিপা খাতুনকে মুখে আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করে তার প্রাক্তন স্বামী একই গ্রামের ঠান্ডু মন্ডল। এ ঘটনায় ওইদিন রাতে হরিণাকুন্ডু থানায় ঠান্ডুকে প্রধান আসামি করে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করে মামলা দায়ের করে লিপার পিতা ফজলু মন্ডল। তদন্ত শেষে ২০১৭ সালের ১৯ নভেম্বর ৩ জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার প্রধান আসামি ঠান্ডুকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক। মামলার অপর ২ আসামিকে খালাস দেয়া হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:31 pm, Tuesday, 7 February 2023
32 Time View