Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার যশোরে সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাটসভা জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার মণিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে যশোরে রোটারির সচেতনতামূলক র‍্যালি কাল যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’

আজমতকে হারাতে আ.লীগের লোকেরাই বেশি কান্নাকাটি করেছে: কাদের সিদ্দিকী

রুবেল হোসেন টাঙ্গাইল জেলা প্রতিনিধি:- কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আজমতকে হারানো দরকার ছিল।

তাই আওয়ামী লীগের লোকেরাই জাহাঙ্গীরের মায়ের পক্ষের লোকের চেয়ে অনেক বেশি কান্নাকাটি করেছে। হয়তো তাই আল্লাহও কবুল করেছেন। কিন্তু পরে অবস্থাটা কী হবে?কাদের সিদ্দিকী বলেন, আগামী পাঁচ বছর এ সিটি চালাতে গিয়ে গাজীপুর সিটি করপোরেশনের নানা রকমের অসুবিধা হবে।

কারণ একটা পদে তো দুইটা মানুষ বসতে পারে না। একটা পদের জন্য একটাই নেতা থাকেন, একজনই কর্তা থাকেন। কিন্তু গাজীপুরে জাহাঙ্গীর এবং তার মায়ের সমান সমান কর্তৃত্ব, নেতৃত্ব নিয়ে গাজীপুর সিটি করপোরেশন চালাবেন। গাজীপুরের মানুষ এক বছরের মধ্যে এর ফল দেখতে পাবে বলে তিনি মন্তব্য করেন। শুক্রবার গাজীপুর মহানগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে কৃষক শ্রমিক জনতা লীগের জেলা ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগের সর্বনাশ করার জন্য আর কোনো দলের দরকার নাই–আওয়ামী লীগই যথেষ্ট।কাদের সিদ্দিকী বলেন, দেশে আমেরিকার ভিসা নীতি নিয়ে নানা কথা চলছে। বিএনপি বলছে- এটা সরকারকে চাপে ফেলার জন্য আমেরিকা ভিসার রেসট্রিকশনটা দিয়েছে, যে নির্বাচনে বাধার সৃষ্টি করবে আমেরিকা তাকে ভিসা দেবে না। বিএনপি বলছে- এটা আওয়ামী লীগের ক্ষতি। আওয়ামী লীগ বলছে- বিএনপিকে সোজা করার জন্য আমেরিকা ভিসা রেসট্রিকশন দিয়েছে।

কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বলেন, কেউ একবারও ভাবে না, এটা আওয়ামী লীগ বিএনপির ক্ষতি নয়, ক্ষতি হচ্ছে বাংলাদেশের, ক্ষতি হচ্ছে বাঙালির, ক্ষতি হচ্ছে আমাদের জাতির। এতে আমাদের সম্মান নষ্ট হচ্ছে- এটা কেউ চিন্তা করে না। বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম বাঙালির অধিকার আদায়ের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য। কিন্তু আজকে সেই মানুষের কোনো অধিকার নেই। ২২ পরিবারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সংগ্রাম করে ২২ হাজার অথবা ২২ লাখ ধনী মানুষের হাতে দেশটাকে দিয়ে দিয়েছি।

এর কোনো প্রতিকার নেই।কৃষক শ্রমিক জনতা লীগের গাজীপুর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষক শ্রমিক জনতা লীগের গাজীপুর জেলা সাধারণ সম্পাদক আতিকুর রহমান।

এতে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ, কেন্দ্রীয় সদস্য ফেরদৌস আলম, কেন্দ্রীয় যুব আন্দোলনের নেতা হাবিবুন নবী হোসেল, সিপিবির সাবেক গাজীপুর জেলা সভাপতি জয়নাল আবেদীন, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদক মো. কাউসারুজ্জামান, যুব আন্দোলনের গাজীপুর শাখার নেতা মিঠুন সিদ্দিকী, কালিয়াকৈর উপজেলা কমিটির সভাপতি আলী হোসেন মন্ডল বক্তব্য রাখেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:45 pm, Saturday, 3 June 2023
36 Time View