অনলাইন ডেস্ক:- তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
শনিবার (৫ আগস্ট) ইমরানের তিন বছরের কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি আদালত। সেই সঙ্গে তাকে পাঁচ বছরের জন্য রাজনীতি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, শনিবার দণ্ড ঘোষণার পর তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে এক কোটি রুপি জরিমানাও করা হয়েছে।







