তিমির সাথে মাছ ধরার নৌকার সংঘর্ষ, নিহত ১

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অস্ট্রেলিয়ায় তিমির সাথে একটি মাছ ধরার নৌকার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন একজন। আহত হয়েছেন আরও এক ব্যক্তি। খবর এবিসি নিউজের।

শনিবার (৩০ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার সিডনীতে এ ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, ছোট আকারের একটি নৌকায় সাগরে মাছ ধরতে যান ওই দুই ব্যক্তি। এসময় আকস্মিক একটি তিমি ধাক্কা দেয় বোটটিতে। এতে দুর্ভাগ্যবশত একজন পানিতে পড়ে যান। এসময় বোটে থাকা অরেক ব্যক্তি তাকে হাত ধরে ভাসিয়ে রাখার চেষ্টা করেন। এক পর্যায়ে জরুরি বিভাগে কল দিয়ে উদ্ধারের আকুতি জানান তিনি। পরে নিরাপত্তা বাহিনী গিয়ে তাদেরকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

ডুবে যাওয়া ব্যক্তিকে হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বোটে থাকা অপর এক ব্যক্তিকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে জরুরি বিভাগ।