Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

কালীগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহ জেলা প্রতিনিধি:- ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় নজরুল ইসলাম (৩০) নামের এক পিকআপ চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে কালীগঞ্জ-যশোর মহাসড়কের আমবাগান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম শরিয়তপুর জেলার সদর থানার সুজন তোয়ার গ্রামের সিরাজুল হক খানের ছেলে।

কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, কালীগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাস যশোরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বাসটি মহাসড়কের আমবাগান নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটির চালক নজরুল ইসলাম খান মারাত্মক আহত হন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা আহত নজরুলকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এবিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, এঘটনায় বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:00 pm, Wednesday, 4 October 2023
36 Time View