Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

মনোনয়ন সংক্রান্ত আপিলের শুনানি শুরু আজ

রোববার (১০ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে এবং বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিলের জন্য করা আপিলের শুনানি। গতকাল শনিবার শেষ দিন পর্যন্ত ৫৬০টি আপিল জমা পড়েছে ইসিতে। ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে শুনানি। এরপর ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে চূড়ান্ত ফলাফল।

জানা গেছে, সকাল ১০টা থেকে আবেদনের ক্রমিক অনুযায়ী শুনানি শুরু করবে সিইসিসহ চার কমিশনার। প্রতিদিন ১০০টি আপিল শুনানির লক্ষ্য নির্ধারণ করেছে ইসি।

এর আগে, ৫ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিনে নির্বাচন কমিশনে আপিল আবেদন গ্রহণ চলে। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্ত বাতিল চেয়ে মঙ্গলবার ৪২টি, বুধবার ১৪১টি, বৃহস্পতিবার ১৫৫টি, শুক্রবার ৯৩টি এবং শনিবার ১৩১টি আপিল আবেদন জমা হয়। এরমধ্যে ২টি আপিল আবেদন বাতিল হয়েছে।

রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় যেসব প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছেন তারা বাদেও বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চাওয়া সম্পর্কিত আবেদন জমা পড়েছে ৩০টি। বাকি ৫৩০টি আপিলে প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। আর ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণের পর ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন প্রার্থীরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:11 am, Sunday, 10 December 2023
17 Time View