Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

সুষ্ঠু নির্বাচনের অভাবে সরকারের উন্নয়ন চাপা পড়ছে: তৈমূর

সরকারের সব উন্নয়ন চাপা পড়ে যাচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের অভাবে, এমন মন্তব্য করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তৈমূর আলম খন্দকার বলেন, জনগণকে একটি গ্রহণযোগ্য, প্রভাববিহীন নির্বাচনের ওয়াদা দিয়েছেন প্রধানমন্ত্রী। সে কারণে তৃণমূল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে। কিন্তু জনগণকে ভোটকেন্দ্রে যেতে বাধা দেয়া হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

চলতি বছরে নির্বাচন কমিশনে নিবন্ধিত হয় আলোচিত রাজনৈতিক দল তৃণমূল বিএনপি। এরপরই দলটির প্রতিষ্ঠাতা নাজমূল হুদা মারা যান। পরবর্তীতে কাউন্সিলে এই দলের হাল ধরেন বিএনপির সাবেক নেতা শমসের মবিন চৌধুরী ও তৈমূর আলম খন্দকার। দলটি দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে একাধিকবার জানিয়েছে, সুষ্ঠু নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা অঙ্গীকারে আস্থা রেখে তারা ভোটে অংশ নিচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:42 pm, Friday, 15 December 2023
17 Time View