Jashore , Saturday, 24 October 2026
সর্বশেষ:
যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার যশোরে সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাটসভা জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার মণিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে যশোরে রোটারির সচেতনতামূলক র‍্যালি কাল যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’

২৫ ডিসেম্বরের পর থেকে ব্যালট যাবে জেলায়

সরকারি তিনটি প্রেস থেকে ব্যালট পেপার ছাপানোর কাজ শুরু হয়েছে বলে উল্লেখ করেছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। বলেছেন, ছাপানো শেষ হলে ২৫ ডিসেম্বরের পর থেকে জেলায় জেলায় তা পাঠানো শুরু হবে।

নিজ কার্যালয়ে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।৪০টিরও বেশি আসনে মামলা রয়েছে উল্লেখ করে অশোক কুমার বলেন, যে সব নির্বাচনী এলাকায় মামলা রয়েছে, সেগুলোর ব্যালট পরে ছাপানো হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে ছাপানোর পুরো কাজ শেষ করার পরিকল্পনার কথাও জানান তিনি।

অতিরিক্ত সচিব বলেন, বিজিপ্রেসের চাহিদার পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে ৩৩ কোটি টাকা দেয়া হয়েছে।

ছাপানোর পর ব্যালট প্রথমে পাঠানো হবে রিটার্নিং কর্মকর্তার কাছে। সেখান থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তা সংরক্ষণ করা হবে। না হলে ভোটের আগে সব কেন্দ্রে জেলা থেকে তা সরবরাহ কঠিন হয়ে পড়বে বলেও জানান অশোক কুমার। বলেন, যথেষ্ট নিরাপত্তার সঙ্গেই ব্যালট যথাযথ জায়গায় পাঠানো হবে।

সব নির্বাচনী সামগ্রী পেয়ে গেছেন বলেও জানান কমিশনের এই মুখপাত্র। নির্বাচনী আচরণবিধি মানার জন্য আলাদা অনুসন্ধান কমিটি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:04 pm, Tuesday, 19 December 2023
21 Time View