Jashore , Saturday, 24 October 2026
সর্বশেষ:
যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার যশোরে সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাটসভা জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার মণিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে যশোরে রোটারির সচেতনতামূলক র‍্যালি কাল যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’

ভোটের পর নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর নির্দেশনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের ফলাফল প্রকাশের পর করণীয় নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রোববার (৭ জানুয়ারি) রাতে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খানের মাধ্যমে তিনি এই সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন।

নির্বাচনে ফলাফল ঘোষণার পর কোনো ধরনের বিজয় মিছিল না করা এবং অন্য প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের সঙ্গে সহিংসতা বা আত্মকলহে লিপ্ত না হওয়ার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা।

আজ বিকেল ৪টার দিকে বহুল আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। এখন ভোট গণনা চলছে। তবে দেশের কিছু কিছু এলাকা থেকে ভোটের ফলাফল আসতে শুরু করেছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সারা দেশে গড়ে ৪০ শতাংশ ভোট পড়েছে। রোববার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এর আগে রোববার সকাল ৮টায় রাজধানীর ধানমন্ডির ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:47 pm, Sunday, 7 January 2024
28 Time View