সর্বশেষ:
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ
চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ
যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক
দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ
যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত
যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ
টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
নাটোরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত
নাটোরের লালপুরে নসিমনের ধাক্কায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাতটার দিকে ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, একই এলাকার চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবী বেগম (৪৫)।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ জানান, চান্দু মোল্লা ও তার স্ত্রী আরবী বেগম নওগাঁয় বেড়াতে যাওয়ায় জন্য আজিমনগর রেলস্টেশনের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এ সময় একটি নসিমন তাদের দুজনকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী ও স্ত্রী মারা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর পরই চালক নসিমনটি ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
Tag :


























