Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

রূপগঞ্জে অটোরিকশা চাপায় ৫ বছর বয়সী শিশু নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অটোরিকশা চাপায় উমাইর হোসেন নামের পাচঁ বছর বয়সী এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত উমাইর হোসেন ভায়েলা এলাকার মোমেন মিয়ার ছেলে। সে স্থানীয় কিডস ইন্টারন্যাশনাল স্কুলের প্লে শ্রেণির ছাত্র ছিল।

রূপগঞ্জ থানার ওসি দিপক চন্দ্র সাহা জানান, নিহত শিশুর মা ওই স্কুলেই শিক্ষকতা করেন। সকালে সে তার মায়ের সাথে স্কুলে পরীক্ষা দিতে যায়। পরীক্ষা শেষে তার মা তাকে লাইব্রেরিতে বসতে বলেন। কিন্তু সে লাইব্রেরিতে না বসে রাস্তায় চলে যায়। এ সময় সে দৌড় দিলে একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ওসি আরও জানান, পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:26 pm, Saturday, 20 January 2024
29 Time View