Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় ১০ আসামির রায় আজ

মিতু রানী বরগুনা জেলা প্রতিনিধি:- বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় আজ। বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে রায় ঘোষণা করা হবে ।

রিফাতের স্ত্রী মিন্নি ছাড়া মামলার অন্য আসামিরা হলেন রিফাত ফরাজী, আল কাইয়ুম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, হাসান, মুসা ওরফে মুসা বন্ড, রাফিউল ইসলাম রাব্বি, সাগর ও কামরুল ইসলাম সায়মুন।

মামলার ১০ আসামির মধ্যে রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি জামিনে রয়েছেন। আরেক আসামি মুসা পলাতক। বাকি আসামিরা কারাগারে।

এদিকে, রায়কে ঘিরে পুরো আদালত প্রাঙ্গণে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। চাঞ্চল্যকর এ মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ জনের বিচারিক কার্যক্রম বরগুনার শিশু আদালতে চলমান।

২০১৯ সালের ২৬শে জুন বরগুনা সরকারি কলেজের সামনে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। কিশোর গ্যাং বন্ড বাহিনীর এই হত্যাকাণ্ড সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:17 am, Wednesday, 30 September 2020
27 Time View