Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

বিনাদোষে জেলখাটা জাহালমকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ

মানিক কুমার স্টাফ রিপোর্টার:- বিনা অপরাধে জেলখাটা পাটকল শ্রমিক জাহালমকে এক মাসের মধ্যে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে ব্র্যাক ব্যাংককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এ সময় আদালত ব্র্যাক ব্যাংকের দুই কর্মকর্তাকে দায়ী করেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ের পর্যবেক্ষণে বলা হয়, ব্যাংক কর্মকর্তারা নিজেদের বাঁচাতে যেনতেনভাবে তদন্ত করে আবু সালেককে না ধরে জাহালমকে ফাঁসিয়ে দিয়েছে। অনভিজ্ঞ তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়া ছিলো দুদকের বড় ভুল। জাহালমের মতো আর কাউকে যেন বিনাদোষে জেলখাটতে না হয় বসে বিষয়ে শেষবারের মতো দুদককে সতর্ক করেছে হাইকোর্ট। পাটকল শ্রমিক জাহালমকে আসামি করে ঋণ জালিয়াতির ২৬ মামলায় জড়ানোর ঘটনায় ক্ষতিপূরণের রুলের শুনানি শেষে এসব কথা বলেছে হাইকোর্ট।

এ সময়, ঋণ জালিয়াতির মামলায় ২৬টি মামলা দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেয় হাইকোর্ট।

এদিকে, রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বিনা অপরাধে জেলখাটা জাহালম। তবে, দ্রুত রায় বাস্তবায়ন চান তিনি।

গত বছরের জানুয়ারিতে একটি জাতীয় দৈনিকে ৩৩ মামলায় ‘ভুল আসামি জেলে’ বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাশগুপ্ত।

এ বিষয়ে ব্যাখ্যা দিতে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা, মামলার বাদীসহ চারজনকে তলব করে হাইকোর্ট। এছাড়া, একটি রুলও জারি করে। পরে, একই বছরের ৩রা ফেব্রুয়ারি সংশ্লিষ্টরা আদালতে হাজির হলে হাইকোর্ট জাহালমকে মুক্তির নির্দেশ দেয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:37 pm, Wednesday, 30 September 2020
26 Time View