Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

কুমিল্লায় বাসের ধাক্কায় মাইক্রোবাসের ২ যাত্রী নিহত

মোতাহার হোসেন কুমিল্লা জেলা প্রতিনিধি:- কুমিল্লায় মহাসড়কে বাসের ধাক্কায় মহিলাসহ মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও দুই যাত্রী।

শনিবার (৩ অক্টোবর) সকালে, কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোরপাই এলাকায় দুর্ঘটনা ঘটে। এ বিষয় নিশ্চিত করেন কুমিল্লা হাইওয়ে ময়নামতি থানার ওসি সাফায়েত হোসেন।

দুর্ঘটনায় নিহত ও আহতরা সবাই হাইস মাইক্রবাসটির যাত্রী ও চালক। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।ঞ

পুলিশ ও স্থানীয় সূত্রে, মহাসড়কের চট্টগ্রামমুখী সড়কের মাঝামাঝি ডান অংশে রাত থেকে একটি ট্রাক বিকল হয়ে পড়েছিলো। একই লেনের বাম পাশে আরেকটি লরি পার্কিং অবস্থায় ছিলো। লেনের দুইপাশে দুইটি গাড়ি থাকায় দুর্ঘটনার শিকার চট্টগ্রামমুখী হাইস গাড়িটি বিকল হয়ে সড়কে পড়ে থাকায় ট্রাকের পিছনে স্লো করে। ঠিক তখনই নিয়ন্ত্রণহীন দ্রুতগতিতে থাকা স্টার লাইন পরিবহণের একটি বাস হাইসের পিছনে এসে ধাক্কা দেয়। দুই গাড়ির মাঝে দুমড়ে-মুচড়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থলে নিহত হয় হাইসে থাকা মহিলাসহ দুইজন। আহত হয় এক শিশুসহ দুইজন।

হাইওয়ে ময়নামতি থানার ওসি সাফায়েত হোসেন জানান, দুর্ঘটনায় নিহতদের উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার এবং আটক করা হয়েছে দুর্ঘটনাকবলিত গাড়িগুলোকে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 01:06 pm, Saturday, 3 October 2020
34 Time View