মহেশপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ঝিনাইদহ প্রতিনিধি:– ঝিনাইদহের মহেশপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক মোশারফ হোসেন (৪০) নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে খালিশপুর-কোটচাঁদপুর সড়কের কাটাখালি নামক স্থানে এঘটনা ঘটে।

নিহত মোশারফ কালীগঞ্জ উপজেলার দুদরাজপুর গ্রামের হেলার উদ্দীনের ছেলে।পথচারীরা জানান, কালীগঞ্জ থেকে ছেড়ে আসা শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ১৪-৬২৭০) খালিশপুরের দিকে যাচ্ছিল।

পথিমধ্যে কাটাখালি নামক স্থানে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মোশারফ হোসেন গুরুতর ভাবে আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক যাত্রীবাহী শাপলা পরিবহন বাসটি আটক করা হয়েছে।