Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার যশোরে সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাটসভা জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার মণিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে যশোরে রোটারির সচেতনতামূলক র‍্যালি কাল যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’

চাঁদের গাড়ি খাদে পড়ে ২জন নিহত, আহত ৬

Oplus_0

রাঙামাটি প্রতিনিধি:- রাঙামাটির রাজস্থলীর সীমান্ত সড়কে চাঁদের গাড়ি (জিপ গাড়ি) খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ছয়জন।

মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় থুমপাড়া জুরাছড়ি উপজেলার পানকাটা ছড়া যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন রাঙামাটির রাজস্থলী উপজেলার বালুমুড়া গ্রামের বাসিন্দা পুচিংমং মারমার ছেলে চিনিমং মারমা (২০) ও মনু চাকমা নামের আরেক ব্যক্তি। এই ঘটনায় আহত কালাকেতু (৫০), বর্ম চাকমা (২০), বস্তা চাকমা (৪৫), দলাইয়ে চাকমা (৪০), কেচিনো মারমা (৩৮) ও সুরেশ চাকমা (২৫) জুরাছড়ি এলাকার একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ শেষ করে চাঁদের গাড়িটি বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজার হতে বাজার করে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিল। পানকাটা ছড়া নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৌমেন্দ্র নাথ জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় হাসপাতালে দুর্ঘটনাকবলিত এলাকা থেকে আটজনকে আনা হলে দুইজনকে মৃত পাওয়া যায়। অপর ছয়জনের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বাকি দুইজন চিকিৎসাধীন রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 12:44 am, Wednesday, 14 August 2024
29 Time View