Jashore , Saturday, 24 October 2026
সর্বশেষ:
যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার যশোরে সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাটসভা জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার মণিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে যশোরে রোটারির সচেতনতামূলক র‍্যালি কাল যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগের ১২৫ নেতাকর্মী কারাগারে

যশোর জেলা প্রতিনিধি:- যশোরে নাশকতা ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ১৪৭ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। পৃথক তিন আদালতে রোববার (২২ ডিসেম্বর) তারা আত্মসমর্পণ করেন।

পরে আদালত ১২৫ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।এদিকে আদালত খাসকামরা থেকে কারাগারের উদ্দেশ্যে পিজন ভ্যানে উঠানোর আগে আদালত চত্বরে স্লোগান দেন দলটির নেতাকর্মীরা।

যশোর কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন বলেন, নাশকতা ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ১৪৭ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেন। তাদের মধ্যে রয়েছে যশোর সদর উপজেলার ২০, অভয়নগর উপজেলার ১০৫ ও কেশবপুরের ৪২ জন।তিনি বলেন, আদালত আত্মসমর্পনকারীদের মধ্য থেকে ১২৫ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আর ৪২ জনের জামিন আবেদন মঞ্জুর করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:14 pm, Sunday, 22 December 2024
28 Time View