Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার মণিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে যশোরে রোটারির সচেতনতামূলক র‍্যালি কাল যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির

সচিবালয়ে আগুন ও আইনশৃঙ্খলার অবনতিতে গোয়েন্দা সংস্থা-সরকারের দায় আছে

অনলাইন ডেস্ক:- সচিবালয়ে আগুন বিরল ঘটনা। এর আগে ছাত্ররা বিনা বাধায় সচিবালয়ে ঢুকে পড়লো, আনসাররা আন্দোলন করে নানা বিশৃঙ্খলা তৈরি করলো, দুই কলেজের মারামারিতে রক্তপাত হলো, তাবলীগের অন্তকোন্দলে লাশ পড়লো কোনও ঘটনায়-ই সরকার দৃশ্যত আগাম ব্যবস্থা বা সন্তোষজনক পদক্ষেপ নেয়নি।

একই ধারাবাহিকতায় সচিবালয়ে আগুন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য গোয়েন্দা সংস্থা ও সরকারের দায় আছে বলে মনে করে আমার বাংলাদেশ (এবি) পার্টি।দলটির শীর্ষ নেতারা আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে অগ্নিদগ্ধ ভবন পরিদর্শন করেন। এরপর এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু সাংবাদিকদের সামনে দলীয় প্রতিক্রিয়া তুলে ধরে এ অভিযোগ করেন।এ সময় মজিবুর রহমান মঞ্জু বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে সরকার। এর আগে বহু ঘটনার তদন্ত কমিটি গঠিত হলেও জনগণ এর রিপোর্ট সম্পর্কে কিছু জানতে পারেনি।

এবার ঘটনার সুষ্ঠু তদন্ত আমরা জানতে চাই। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আগুনের এ ঘটনায় এখনই কোনও মন্তব্য করতে চাই না। তবে, আমরা শুনেছি যে দুইটি মন্ত্রণালয় অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে বিগত সরকারের ব্যাপক দুর্নীতির নথিপত্র রক্ষিত ছিল।সাংবাদিকদের প্রশ্নের জবাবে এবি পার্টির আহ্বায়ক ডা. আব্দুল ওহাব মিনার বলেন, আন্দোলনে অংশগ্রহণকারী বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হয়েছে।

আজ আগুনে পুড়েছে সচিবালয়। অথচ দেশের নিরাপত্তায় নিয়োজিত সংস্থা গুলোর কাছে কোনও তথ্য থাকবে না, এটা হতে পারে না। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:10 pm, Thursday, 26 December 2024
30 Time View