Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার যশোরে সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাটসভা জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার মণিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে যশোরে রোটারির সচেতনতামূলক র‍্যালি কাল যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাজীপুর প্রতিনিধি:– গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের চাঁপাইর ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।এলাকাবাসী জানান, সাড়ে চারটার দিকে চেয়ারম্যান বাজার এলাকা থেকে পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশা চালক করিম মিয়া কালিয়াকৈর উদ্দেশে রওনা দেন।

পথিমধ্যে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ফুলবাড়িয়াগামী একটি ট্রাকের সাথে চেয়ারম্যান বাজারে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুছড়ে যায়। ঘটনাস্থলেই নয়ন নামে এক যাত্রী নিহত হন। আহত পাঁচজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।

গাজীপুরের কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:32 pm, Tuesday, 7 January 2025
37 Time View