সোমবার, মার্চ ৩০, ২০২৬
সর্বশেষ
ঝিকরগাছায় শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধনযশোরে যাত্রিক ফিলিং স্টেশনকে ৪০ হাজার জরিমানানড়াইলে ফিলিং স্টেশন ম্যানেজার হত্যার অভিযুক্ত সুজাত আলী গ্রেফতারতেল না পেয়ে বাগবিতণ্ডা, ট্রাকচাপায় প্রাণ গেল পাম্প ম্যানেজারেরশার্শায় স্বাধীনতা দিবসে আয়োজিত গ্রামীণ খেলাধুলায় পুরস্কার বিতরণআট দিনেই দুই কোটির ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’‘সংসদ ইনসাফের ভিত্তিতে চললে দেশেও ইনসাফ কায়েম হবে’যশোরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি : লাখ টাকা জরিমানাযশোরে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন : ৭২ ঘণ্টার আল্টিমেটাম এলাকাবাসীরভূমধ্যসাগরে নৌকাডুবি: চক্র খুঁজে বের করার নির্দেশ
Homeজাতীয়দুই স্টেশনের নাম পরিবর্তন, টিকিট কাটতে রেলওয়ের নতুন নির্দেশনা

দুই স্টেশনের নাম পরিবর্তন, টিকিট কাটতে রেলওয়ের নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক:- যমুনা সেতুর দুই প্রান্তের স্টেশনের নাম পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে আগের নামে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে স্টেশন খুঁজে পাবেন না টিকিট প্রত্যাশীরা।

যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নাম আগেই পাল্টানো হয়েছিল; যা এখন থেকে যমুনা রেলসেতু নামে পরিচিত। পাশাপাশি ওই সেতুর দুই পাশের দুটি স্টেশনের নামও পরিবর্তন হয়েছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনের নাম এখন থেকে ইব্রাহিমাবাদ এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনের নাম দেওয়া হয়েছে সায়দাবাদ।

ওয়েবসাইটে প্রবেশ করলেই একটি ছোট নোটিশ দেখা যাচ্ছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমাঞ্চলের দুইটি স্টেশনের নাম (বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও বঙ্গবন্ধু সেতু পূর্ব) পরিবর্তন হয়েছে।

তাই বঙ্গবন্ধু সেতু পশ্চিমের (BBSetu_W) পরিবর্তে সায়দাবাদ (SAIDABAD) এবং বঙ্গবন্ধু সেতু পূর্বের (BBSetu_E) পরিবর্তে ইব্রাহিমাবাদ (IBRAHIMABAD) দিয়ে ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে টিকিট কেনার জন্য অনুসন্ধান করার অনুরোধ করা হলো।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়