রবিবার, মার্চ ২৯, ২০২৬
সর্বশেষ
ঝিকরগাছায় শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধনযশোরে যাত্রিক ফিলিং স্টেশনকে ৪০ হাজার জরিমানানড়াইলে ফিলিং স্টেশন ম্যানেজার হত্যার অভিযুক্ত সুজাত আলী গ্রেফতারতেল না পেয়ে বাগবিতণ্ডা, ট্রাকচাপায় প্রাণ গেল পাম্প ম্যানেজারেরশার্শায় স্বাধীনতা দিবসে আয়োজিত গ্রামীণ খেলাধুলায় পুরস্কার বিতরণআট দিনেই দুই কোটির ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’‘সংসদ ইনসাফের ভিত্তিতে চললে দেশেও ইনসাফ কায়েম হবে’যশোরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি : লাখ টাকা জরিমানাযশোরে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন : ৭২ ঘণ্টার আল্টিমেটাম এলাকাবাসীরভূমধ্যসাগরে নৌকাডুবি: চক্র খুঁজে বের করার নির্দেশ
Homeঅপরাধঅনিয়মতেল না পেয়ে বাগবিতণ্ডা, ট্রাকচাপায় প্রাণ গেল পাম্প ম্যানেজারের

তেল না পেয়ে বাগবিতণ্ডা, ট্রাকচাপায় প্রাণ গেল পাম্প ম্যানেজারের

নড়াইল প্রতিনিধি
নড়াইলে পেট্রোল পাম্পে তেল না পেয়ে বাগবিতণ্ডার জেরে এক ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর রেল ব্রিজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নাহিদ সরদার (৩৩) পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে। তিনি স্থানীয় মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত জিহাদ মোল্যা (২৭) ঢাকার একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি একই ইউনিয়নের জামরুল গ্রামের জহুর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল-যশোর মহাসড়কের পাশে অবস্থিত ফিলিং স্টেশনে শনিবার দিবাগত রাতে ট্রাকচালক সুজাত মোল্যা ও তার সহযোগী জহুর ডিজেল নিতে আসেন। কিন্তু পাম্পে তেলের মজুদ শেষ হয়ে যাওয়ায় ম্যানেজার নাহিদ সরদার তাদের তেল দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তাদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে ট্রাকচালক জহুর প্রকাশ্যে নাহিদকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দেন। পরে রাত প্রায় ২টার দিকে কাজ শেষে নাহিদ ও তার সহকর্মী জিহাদ বাড়ি যাওয়ার উদ্দ্যেশে প্রস্তুতি নেন। এসময় ফিলিং স্টেশন এলাকায় পেছন থেকে দ্রুতগতিতে এসে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই নাহিদ সরদারের মৃত্যু হয়। এঘটনায় অন্য একজন কর্মচারী জিহাদ মোল্যাও গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানো হয়। ঘটনার পর অভিযুক্ত ট্রাকচালক ও তার সহকারী ট্রাকসহ পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে নড়াইলে তেলের তীব্র সংকট চলছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পাম্পগুলোতে দীর্ঘ লাইন ও বিশৃঙ্খলা দেখা দিচ্ছে।

তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দর আলী জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।#

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়