রবিবার, মার্চ ২৯, ২০২৬
সর্বশেষ
ঝিকরগাছায় শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধনযশোরে যাত্রিক ফিলিং স্টেশনকে ৪০ হাজার জরিমানানড়াইলে ফিলিং স্টেশন ম্যানেজার হত্যার অভিযুক্ত সুজাত আলী গ্রেফতারতেল না পেয়ে বাগবিতণ্ডা, ট্রাকচাপায় প্রাণ গেল পাম্প ম্যানেজারেরশার্শায় স্বাধীনতা দিবসে আয়োজিত গ্রামীণ খেলাধুলায় পুরস্কার বিতরণআট দিনেই দুই কোটির ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’‘সংসদ ইনসাফের ভিত্তিতে চললে দেশেও ইনসাফ কায়েম হবে’যশোরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি : লাখ টাকা জরিমানাযশোরে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন : ৭২ ঘণ্টার আল্টিমেটাম এলাকাবাসীরভূমধ্যসাগরে নৌকাডুবি: চক্র খুঁজে বের করার নির্দেশ
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা দফতরের প্রধান হলেন তুলসী

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা দফতরের প্রধান হলেন তুলসী

আন্তর্জাতিক ডেস্ক:- মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা দফতরের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির সাবেক নেত্রী তুলসী গ্যাবার্ড।

দেশটির পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সরকারি পদে নিয়োগ দিয়েছে তাকে। স্থানীয় সময় বুধবার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়, সিআইএ এবং এফবিআইসহ মার্কিন যুক্তরাষ্ট্রের মোট সরকারি গোয়েন্দা সংস্থা ১৮টি।

মোট ১৮টি গোয়েন্দা সংস্থার কর্মীর সংস্থা ৭০ হাজারেরও বেশি এবং এ সংস্থাগুলো জাতীয় গোয়েন্দা দফতরের কাছে জববাদিহিতা করতে বাধ্য। জাতীয় গোয়েন্দা দপ্তরের প্রধান হিসেবে এখন থেকে এই ১৮টি গোয়েন্দা সংস্থা দেখভালের দায়িত্ব পেয়েছেন তুলসী।তুলসি গ্যাবার্ডকে জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান করা হবে কি না এ প্রশ্নে ভোট হয়েছিল সিনেটে। এই কক্ষের মোট ১০০ জন সদস্যের ৫২ জন তাকে এ পদে নিয়োগের পক্ষে রায় দিয়েছেন।

তুলসী গ্যাবার্ডের জন্ম ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রের সুদূরবর্তী অঙ্গরাজ্য অ্যামেরিকান সামোয়ার বৃহত্তম শহর তুতুলিয়ায়। তার বাবা মাইক গ্যাবার্ড যুক্তরাষ্ট্রের একজন প্রভাবশালী রাজনীতিক এবং বর্তমানের বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির অন্যতম জ্যেষ্ঠ নেতা।

এরপর ২০০৬ সালে, প্রথমবারের মতো ডেমোক্রেটিক পার্টির সিনেট সদস্য হয়েছিলেন তিনি। তারপর থেকে এ পর্যন্ত যতগুলো সিনেট নির্বাচন হয়েছে, প্রতিটিতেই তিনি জয় পেয়েছেন।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়