Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

কুষ্টিয়া জেলা প্রতিনিধি: – কুষ্টিয়া বাইপাস সড়কে সবজিবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন।

আহত হয়েছেন বাবা তাকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে শহরতলীর বাইপাস সড়কের ত্রিমোহনী এলাকায়। হতাহতদের বাড়ি কুষ্টিয়া শহরের কোর্টপাড়া গোশালা এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বগুড়ায় একটি ফিড কোম্পানিতে কর্মরত আব্দুল কাদের ঈদের ছুটিতে বগুড়া থেকে মোটরসাইকেল যোগে ভোরে নিজ জেলা কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেন স্ত্রী ইতি খাতুন (৩০) ও ছেলে আহনাফ (৩)কে সাথে নিয়ে। সকাল সাড়ে নয়টার দিকে কুষ্টিয়া শহরতলীর বারখাদা ত্রিমোহনী এলাকার বাইপাস সড়কের প্রবেশ মুখে একই দিক থেকে ছেড়ে আসা সবজি বোঝাই ট্রাক মোটরসাইকেল আরোহীদের ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে আব্দুল কাদেরের স্ত্রী ইতি খাতুন ও ৩ বছরের ছেলে আহনাফ ঘটনাস্থলেই নিহত হন।

গুরুতর আহত অবস্থায় আব্দুল কাদেরকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি সৈয়দ আল মামুন জানান, কুষ্টিয়া বাইপাস সড়কে সবজি বোঝাই ট্রাকের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছেন। এঘটনায় আব্দুল কাদের নামে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:06 pm, Friday, 28 March 2025
56 Time View