Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার যশোরে সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাটসভা জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার মণিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে যশোরে রোটারির সচেতনতামূলক র‍্যালি কাল যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’

মাদারীপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ৪ জন নিহত

মাদারীপুর জেলা প্রতিনিধি:- মাদারীপুরের শিবচর উপজেলায় তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়েনের বাবু খাঁর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিবচরের কুতুবপুর এলাকার শাজাহান তালুকদারের ছেলে মিঠুন তালুকদার, শরিয়তপুরের জাজিরা উপজেলার ঢালীকান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী, একই উপজেলার জয়নগর এলাকার আলী খান ও রমজান মিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি শিবচরের কুতুবপুর থেকে খালাতো ভাই হৃদয়কে সাথে নিয়ে পদ্মা সেতুর কাছে ঘুরতে যাচ্ছিলেন মিঠুন। পথিমধ্যে কুতুবপুর ইউনিয়েনের বাবু খাঁর ব্রিজের কাছে আসলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আরেকটি মোটরসাইকেলের সাথেও সংঘর্ষের ঘটনা ঘটে৷

এতে ঘটনাস্থলেই মিঠুন ও হৃদয় মারা যান। পরে আহতদের উদ্ধার করে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আলী খান ও তার বন্ধু রমজান মিয়া মারা যান।

বিষয়টি নিশ্চিত করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, মূলত দ্রুত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:22 pm, Tuesday, 1 April 2025
38 Time View