সর্বশেষ:
যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ
যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার
যশোরে সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাটসভা
জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার
মণিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত
যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ
বিশ্ব পোলিও দিবস উপলক্ষে যশোরে রোটারির সচেতনতামূলক র্যালি কাল
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন
রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০
হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’
জাতীয় নির্বাচনে প্রার্থীর বয়স ১৮ করার সুপারিশ নেজামে ইসলাম পার্টির
নিজস্ব প্রতিবেদক:- জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বয়সসীমা আঠারো করার সুপারিশ করেছে নেজামে ইসলাম পার্টি। পাশাপাশি ঐকমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবনার মধ্যে ১৬০টিতেই একমত প্রকাশ করে দলটি।
সোমবার (১২ মে) বিকেলে জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এ সুপারিশ করেন দলটির নেতারা।
বৈঠকের পর দলটির নেতারা বলেন, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে একত্ববাদ সংযোজন, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা বিলুপ্ত করে উপজেলা পরিষদের সঙ্গে একীভূত করার প্রস্তাবনা দেয়া হয়েছে। এছাড়া, আইনজীবীদের দলীয় রাজনীতি বন্ধেও সুপাারিশ করা হয়েছে।
ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেন, ফ্যাসিবাদ পালালেও কাঠামোগত পরিবর্তন না হলে গণতান্ত্রিক রূপান্তর ঘটবে না। মতপার্থক্য থাকলেও দেশ ও জাতির প্রয়োজনে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
Tag :

























