যশোরে গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের বিশাল গণমিছিল সমাবেশ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধূন কন্ঠ ডেস্ক

গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে যশোরে জামায়াতের বিশাল গণমিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল এ গণমিছিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৫ই আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে যশোর জজ কোর্ট মোড়ে জেলা জামায়াতের উদ্যোগে এই গণমিছিল অনুষ্ঠিত হয়।

এ সময়ে মিছিলটি প্যারিস রোড হয়ে দড়াটানা প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড় হয়ে সার্কিট হাউস মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন জামায়াতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়ার আঞ্চলিক পরিচালক মোবারক হোসেন।

বিশাল গণমিছিলের আগে সমাবেশে প্রধান অতিথি মোবারক হোসেন বলেন, ছাত্র-জনতার রক্ত ও জীবনের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা দেশকে নিয়ে আর কোনো ষড়যন্ত্র হতে দেব না । একটি পক্ষ জুলাই বিপ্লব পরবর্তী স্বাধীন বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রয়োজনে আবারো বুকের তাজা রক্ত ঢেলে দেব, তবুও এই দেশকে নিয়ে আর কোনো ষড়যন্ত্র আমরা মেনে নেব না। জুলাই বিপ্লবে আহতদের জন্য দোয়া ও শহীদদের জন্য জান্নাত কামনা করেন।

এর আগে দেশের স্বাধীনতা রক্ষা ও পতিত ফ্যাসিবাদ সরকারের যে কোনো নাশকতা রুখতে জামায়াতের অন্যান্য নেতারা সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

সমাবেশ মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা আজিজুর রহমান, এছাড়া আরো উপস্থিত ছিলেন, দলটির যশোর জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, জেলার সহকারী সম্পাদক আব্দুল কুদ্দুস, জেলা আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গাজী ইনামুল হক, ভিপি আব্দুল কাদের, কেশবপুর উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মুক্তার আলী, শহর শাখার আমির অধ্যক্ষ শামসুর রহমান, যশোর সদরের আমির অধ্যক্ষ আশরাফ আলীসহ স্থানীয় জামায়তের নেতৃবৃন্দ।

গণ সমাবেশ ও মিছিলের সভাপতিত্ব করেন দলটির যশোর জেলার নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান।