Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

দৌলতপুরে সাংবাদিক’কে গুলি করে মারার হুমকি দিল হাবলু মোল্লা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:– কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় একটি পত্রিকা অফিসে এসে সাংবাদিক আহসান হাবিব লেলিন কে গুলি করে মারার হুমকি দিল বিএনপি নেতা, জাসদ কেন্দ্রীয় নেতা কাজী আরেফ হত্যা মামলা, নাসকতা মামলা ও অস্ত্র মামলার আসামী হাবলু মোল্লা।আজ রাত ৮.৩০ ঘটিকার সময় বিএনপি নেতা নুরুজ্জামান ওরুফে হাবলু মোল্লা পত্রিকা অফিসে এসে চড়াও হয়ে তার সাঙ্গপাঙ্গ নিয়ে গুলি করে মারার হুমকি দেন সাংবাদিক লেলিন’কে।গুলি করে মারার হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে জীবনের নিরাপত্তা চেয়ে দৌলতপুর থানায় একটি সাধারন ডায়েরী করেন সাংবাদিক লেলিন।

ছবির ক্যাপশন: সাংবাদিককে গুলি করে হত্যা করতে চাওয়া বিএনপি নেতা হাবলু মোল্লা।

সাধারন ডায়েরীতে সাংবাদিক লেলিন উল্লেখ করেন যে, নুরুজ্জামান ওরুফে হাবলু মোল্লা একজন টপ রঙ্গবাজ প্রকৃতির লোক তাহার বিরুদ্ধে জাসদ কেন্দ্রীয় নেতা কাজী আরেফ এর হত্যা মামলার আসামীসহ একাধিক অস্ত্র মামলা ও নাসকতা মামলাসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। আমি সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্র (বিশেষ প্রতিবেদক), ডেইলী বাংলাদেশ টুডে ডট কম এর সম্পাদক এবং ডেইলী নিউজ বাংলা ডট কম এর উপদেষ্টা হিসেবে কর্মরত আছি। বড়গাংদিয়া ঈদগাহ মোড় বাজারে ডেইলী নিউজ বাংলা ডট কম এর অফিসে ইং ০১/০৬/২০২১ তারিখ রাত্রি ৮.৩০ ঘটিকার সময় আমার অফিসে বসে ছিলাম। সেই সময় রঙ্গবাজ হাবলু মোল্লা আমার অফিসের সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে গুলি করে হত্যা করার হুমকি দেয়।

অভিযোগ এর জিডি কপি

এসময় খবর পেয়ে পার্শ্ববর্তী পিপুলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের আই,সি এস,আই শিমুল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিক লেলিন কে উদ্ধার করে নিয়ে আসেন। জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক আহসান হাবীব লেলিন দৌলতপুর থানায় সাধারন ডায়েরী করেছেন। যার নম্বর ৬৫, তারিখ: ০১/০৬/২০২১ ইংএব্যাপারে দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:48 am, Wednesday, 2 June 2021
25 Time View