ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

ইতালির প্রধানমন্ত্রী জর্জিও মেলানির ঢাকা সফর বাতিল হয়েছে। রাশিয়া-ইউক্রেনে যুদ্ধ বন্ধের জন্য ন্যাটো দেশগুলোর মধ্যে বর্তমানে নিবিড় আলোচনা চলছে। সেটির জন্য এই সফর বাতিল করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘ইতালির প্রধানমন্ত্রীর গোটা এশিয়া সফর বাতিল করা হয়েছে। এবারের সফরে বাংলাদেশসহ ভিয়েতনাম ও সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু ইউক্রেন সংকটের কারণে গোটা সফর বাতিল করা হয়েছে। আজ তারা আমাদের বিষয়টি জানিয়েছে।’

পরবর্তী সময়ে সফরসূচি নির্ধারিত হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটি পরে আলোচনা করা হবে।’

উল্লেখ্য, ইতালির প্রধানমন্ত্রীর আগামী ৩০ আগস্ট ঢাকা সফরের কথা ছিল।