Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

আমরা কতদিন রোহিঙ্গাদের আতিথ্য দিতে পারি : প্রধানমন্ত্রী

মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমারের উচিত জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে রাখাইন রাজ্যে কাজ করার অনুমতি দেয়া।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) গণভবনে মিয়ানমারে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত নোলিন হাইজারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তিনি বলেন, আমরা মিয়ানমারকে এ বিষয়ে আহ্বান জানিয়েছি এবং এ নিয়ে আলোচনাও করেছি।কিন্তু কোনো সাড়া আসেনি। আমরা এর সমাধান চাই। আমরা কতদিন এই বিপুলসংখ্যক লোককে আতিথ্য দিতে পারি?

রোহিঙ্গাদের মধ্যে কেউ কেউ ইতোমধ্যে সামাজিক অপরাধমূলক কাজে, মানবপাচার ও মাদকের অপব্যবহারে জড়িয়ে পড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তারা এ অঞ্চলের পরিবেশও ধ্বংস করছে।

এ প্রসঙ্গে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, ১৯৯৭ সালে চুক্তি স্বাক্ষরের পর ভারত থেকে প্রায় ৬২ হাজার শরণার্থী দেশে ফিরে আসে।

জাতিসংঘের বিশেষ দূত বলেন, তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন এবং তাদের সঙ্গে কথাও বলেছেন। এখন তাদের মিয়ানমারের নিজ বাসভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করা অপরিহার্য। জাতিসংঘের সংস্থা ও এনজিওসহ সবাই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কাজ করছে।

রোহিঙ্গা ব্যবস্থাপনার জন্য বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু মোকাবিলায় অনেক সমর্থন প্রয়োজন।নোলিন হেইজার বলেন, তিনি মিয়ানমার সফর করেছেন এবং সেনা শাসিত সরকারকে রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতে বলেছেন।

তিনি রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজে বের করতে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বিষয়টি আলোচ্যসূচিতে রাখার পাশাপাশি সংকট সমাধানে আসিয়ান-বাংলাদেশ উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন।

রাষ্ট্রদূত অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস এবং প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বৈঠকে উপস্থিত ছিলেন।

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার থেকে আশ্রয়ের সন্ধানে রোহিঙ্গাদের অনুপ্রবেশের ঢল নেমেছিল বাংলাদেশে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিশ্বের আলোচিত এ সংকটের পাঁচ বছর পূর্ণ হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 01:31 pm, Friday, 26 August 2022
28 Time View