বাংলাদেশ দূতাবাসে মুজিববর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধু চত্বর ও বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আনসার আলী সৌদি আরব প্রতিনিধি:- সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে মুজিববর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধু চত্বর ও বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি, বিপিএম।সাগর চৌধুরী জানান,

৯ই ডিসেম্বর চত্বরটি উদ্বোধন করে রাষ্ট্রদূত বলেন, প্রবাসীরা এখানে এসে বঙ্গবন্ধুর কর্ম ও রাজনৈতিক জীবন সম্পর্কে গভীরভাবে জানতে পারবে।

এর আগে দূতাবাসের অডিটোরিয়ামে মুজিববর্ষ উপলক্ষ্যে রাষ্ট্রদূতের সভাপতিত্বে দেশ গঠনে বঙ্গবন্ধুর সাড়ে তিন বছর শীর্ষক প্রবন্ধ পাঠ করেন দূতাবাসের কার্যালয় প্রধান ড. ফরিদউদ্দিন আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন ড. রেজাউল করীম, মোয়াজ্জেম হোসেন, মো. আব্দুস সালাম, এমআর মাহবুব ও এটিএম জিয়াউদ্দিনসহ আরো অনেকে।