যশোরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের পূজা মণ্ডপ পরিদর্শন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
স্বাধীন কন্ঠ ডেস্ক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলায় চারটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি। বুধবার (০১ অক্টোবর) দুপুর ১২টা ৫০ মিনিট থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত তিনি মণ্ডপগুলো ঘুরে দেখেন এবং আয়োজক ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শিত পূজা মণ্ডপগুলোর মধ্যে রয়েছে,কেশবপুর সার্বজনীন শ্রী শ্রী হরিতলা সম্প্রীতি মন্দির, কেশবপুর পৌরসভা। ত্রিপল্লী সার্বজনীন দুর্গা মন্দির, মাগুরাডাঙ্গা, ৬ নং কেশবপুর সদর ইউনিয়ন। কেশবপুর সার্বজনীন শ্রী শ্রী কেন্দ্রীয় কালী মন্দির, কেশবপুর পৌরসভা। কেশবপুর শ্রীগঞ্জ কালীতলা সার্বজনীন দুর্গা মন্দির, কেশবপুর পৌরসভা।
পরিদর্শনকালে সিনিয়র সচিব পূজা মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। তিনি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় সিনিয়র সচিবের সঙ্গে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম), যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, মনিরামপুর সার্কেলের এএসপি ইমদাদুল হক, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ।
এছাড়াও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, পূজা উদযাপন ফ্রন্ট কেশবপুর উপজেলা শাখার আহ্বায়ক বিশ্বজিৎ বিশ্বাস, সদস্য সচিব উৎপল দে প্রমুখ উপস্থিত ছিলেন।
তাঁদের উপস্থিতিতে পরিদর্শনের সময় উৎসবমুখর ও সম্প্রীতির পরিবেশ বজায় ছিল।