Jashore , Tuesday, 10 November 2026

টাঙ্গাইলে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি:- টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ধানক্ষেত থেকে অঞ্জনা বেগম (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ মে) দুপুরে উপজেলার বারাপুষা গ্রামের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অঞ্জনার বেগমের স্বামী নজরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে অঞ্জনা বাবার বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

পরে এলাকাবাসী মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত নাগরপুর থানায় কোনো মামলা দায়ের করা হয়নি বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:17 pm, Friday, 10 May 2024
20 Time View