বাঘারপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
স্বাধীন কন্ঠ ডেস্ক
বাঘারপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত আল হেলাল ট্রাষ্টের আয়োজনে এই ক্যাম্প করা হয়। এই ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক রোগীকে চিকিৎসা ও ওষুধসেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন যশোর-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিহাব, উপজেলা আমির অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি আঃ জব্বারসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন সাবেক  বাঘারপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান  মাষ্টার নাসির  হায়দার।
ক্যাম্পে ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা ও পরামর্শ দেন। অধ্যাপক গোলাম রসুলের তত্ত্বাবধানে রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
অধ্যাপক গোলাম রসুল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ওয়েলফেয়ার পলিটিক্সে বিশ্বাস করে, যাতে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া যায়। তিনি নির্বাচিত হলে বাঘারপাড়ার স্বাস্থ্যখাতকে আধুনিক ও কার্যকরভাবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। ফ্রি মেডিকেল  ক্যাম্পটি আয়োজন  করেন কাইন্ড ভিশন যশোর  ও আল হেলাল  ট্রাষ্ট বাঘারপাড়া।