বাউল সম্রাট আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে যশোরে মানববন্ধন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
বাউল সম্রাট আবুল সরকারের আটকের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে যশোরে মানববন্ধন এবং মিছিল হয়েছে। জেলার সাংস্কৃতিক সংগঠন গুলোর উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে শহরের গাড়িখানা রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বাউল আবুল সরকার বাংলা লোকসংস্কৃতির এক উজ্জ্বল প্রতিনিধি। গত বৃহষ্পতিবার মানিকগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। দেশের গান, ধর্মনিরপেক্ষ চেতনা ও মানবতার প্রচারণায় তাঁর অবদান অসামান্য। তাঁকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে দাবি করে দ্রুত মুক্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, মিথ্যা মামলায় তাঁর মতো একজন প্রবীণ বাউল শিল্পীকে কারাবন্দি রেখে দেশের সংস্কৃতি বিকাশকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এজন্য অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি জানান তারা।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

সমাবেশে বক্তব্য রাখেন, বিশিষ্ট লেখক ও চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্নু , সাংস্কৃতিক ব্যক্তিব্য হারুন অর রশিদ, পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, নাট্যব্যক্তিত্ব সানোয়ার আলম খান দুলু।

 

এসময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক নেতা একরাম উদ দৌলা, বিপ্লবী কমিউনিস্ট লীগ নেতা জিল্লুর রহমান ভিটু,নয়া গণতান্ত্রিক গণমোর্চা নেতা খবির শিকদার , বিপ্লবী কমিউনিস্ট লীগ নেতা তসলিমুর রহমান, জাসদ নেতা অ্যাড. কায়েশ , কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতা অ্যাড. আবুল হোসেন, ওয়ার্কার্স পার্টির নেতা শামিম বিশ্বাস,জাতীয় মুক্তি কাউন্সিল নেতা জাহাঙ্গীর ফ্লাশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা রাশেদ খান, ইমরান খান ।