Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিনামূল্যে বীজ-সার পেলো দৌলতপুরের ৯০০ কৃষক

হেলাল,দৌলতপুর (কুষ্টিয়া):- কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২০২৩ অর্থবছরের কৃষি প্রণোদনার আওতায় খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাস কলাই ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

এই কর্মসূচির আওতায় উপজেলার মোট ৯০০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল জাতের মাসকলাইয়ের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর)উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন। এসময় উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো. আব্দুল জব্বার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম,পিয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বুলবুল সহ স্থানীয় কৃষক-কৃষানি, গণ্যমান্য ব্যক্তিবর্গরা। চলমান এই কর্মসূচির আওতায় উপজেলার ১৪ ইউনিয়নে মোট ৯০০ জনের মাঝে প্রতি ১ বিঘা জমির জন্য উচ্চ ফলনশীল জাতের ৫ কেজি পরিমাণ মাসকলাইয়ের বীজ ও ডিএপি ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি করে বিনামূল্যে বিতরণ করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:53 pm, Thursday, 15 September 2022
21 Time View