Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

বন্দুক পরিষ্কার করার সময় গুলি বের হয়ে ইব্রাহিম আহমদ (৬) নামের এক শিশুর মৃত্যু

ডা.ওমর সিলেট জেলা প্রতিনিধি:- সিলেটের ওসমানীনগরে বন্দুক পরিষ্কার করার সময় গুলি বের হয়ে ইব্রাহিম আহমদ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(১৩ জানুয়ারি ) বিকালে লাইসেন্সকৃত বন্দুক পরিষ্কার করার সময় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় গাড়িচালক ফরহাদ আহমদকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সন্ধ্যায় আটক করেছে পুলিশ। নিহত ইব্রাহিম উপজেলার উছমানপুর ইউনিয়নের চক ইছামতি গ্রামের প্রবাসী নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ইছামতি গ্রামের প্রবাসী নজরুল ইসলামের মা মোছা. ছালেহা খাতুনের নামে একটি দুইনলা বন্দুক রয়েছে।

মঙ্গলবার বিকালে গুলিভর্তি বন্দুকটি পরিষ্কার করার জন্য তাদের আত্মীয় এবং গাড়িচালক ফরহাদ আহমদকে দায়িত্ব দেয়া হয়।

তিনি পরিষ্কার করার সময় অসাবধানতাবশত; বন্দুক থেকে গুলি বের হয়ে শিশু ইব্রাহিমের বুকের বাম পাশে লাগে। এতে ইব্রাহিম গুরুতর আহত হয়। দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, “ডাকাতের ভয়ে লাইসেন্স করা বন্দুক ব্যবহার করতো ওই পরিবার। গুলি লোড করা অবস্থায় বন্দুকটি পরিষ্কার করার সময় গুলি বের হয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জেনেছি।

জিজ্ঞাসাবাদের জন্য গাড়িচালক ফরহাদ আহমদকে থানায় নিয়ে আসা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:40 am, Thursday, 14 January 2021
28 Time View