যশোরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে পারিবারিক কলহের জেরে রেক্সোনা (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার দুপুর আনুমানিক ২টার দিকে যশোর কোতোয়ালি থানার ফতেপুর ইউনিয়নের সিতারামপুর পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রেক্সোনা ওই এলাকার মো. দ্বীন ইসলামের স্ত্রী এবং নজরুল ইসলামের কন্যা।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পারিবারিক কলহের একপর্যায়ে তিনি নিজ বসতবাড়ির শয়নকক্ষে শাড়ির অংশ (পাইড়) দিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন।
পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত ঘরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করেন। নিহতের মরদেহ ময়নাতদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।