Jashore , Monday, 9 November 2026

বাংলাদেশি বিউটি ব্লগার সাদমুআ,কখনো নারী, কখনো পুরুষ

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- সাদ বিন রাবী ওরফে সাদমুআ বাংলাদেশের প্রথম পুরুষ বিউটি ব্লগার হিসেবে তিনি সবচেয়ে বেশি পরিচিত।

নারী সেজে মেকআপ টিউটোরিয়ালসহ বিউটি কেয়ারের নানা ধরনের ভিডিও কনটেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচিত তিনি।সাদমুআ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে একজন নন-বাইনারি হিসেবে পরিচয় দেন।

দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে ‘নন-বাইনারি’ পরিচয়ে চলতে প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জের মধ্যে পড়ছেন সাদ। তবে পরিবার পাশে থাকায় পথ চলা অনেকটা সহজ হয়েছে বলে মনে করেন তিনি।তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি আগে থেকেই মেকআপ করা পছন্দ করতাম। সোশ্যাল মিডিয়ার প্রতি তেমন কোনো আগ্রহ ছিল না। হঠাৎ করে ইউটিউবে স্ক্রল করতে করতে দেখলাম যে বিভিন্ন দেশেই পুরুষ বিউটি ব্লগাররা আছেন।

দেখলাম যে জেমস চার্লস,জেফরি স্টাররা ভালো পজিশনে আছে। তাদের অনুপ্রেরণায় আমি একদিন ফেসবুক লাইভে আসি। দেখি যে সেটা ভাইরাল হয়ে যায়।সেই লাইভটি ভাইরাল হলেও মন্তব্যগুলো খুব একটা ইতিবাচক ছিল না সাদের জন্য। নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েও দমে যাননি সাদ বিন রাবী। এটা করেই ক্যারিয়ার গড়ছেন তিনি।

২০১৮ সাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত বিউটি কেয়ারের নানা ধরনের ভিডিও পোস্ট করতে থাকেন সাদমুআ। মেকআপের হাতেখড়ির শুরুটা তার মায়ের মাধ্যমে। মায়ের মেকআপ চুরি করে লুকিয়ে লুকিয়ে নিজেই চেষ্টা করতেন। কারণ বাংলাদেশে ছেলেদের মেকআপ করার প্রচলণ নেই।তিনি ফেসবুক বা ইউটিউবে লাইভ করেন না। তিনি এখন ক্যামেরায় শুট করে তা ইউটিউব ও ফেসবুক পেজে আপলোড করেন।

এর মধ্যে একটি ভিডিও শুধু ইউটিউবেই ৪৪ মিলিয়ন মানুষ দেখেছে।সাদের এই কাজে অনুপ্রেরণা ও উৎসাহ দিয়েছেন তার দাদী। তিনি সাদের পিতামাতার নিষেধাজ্ঞা সত্ত্বেও সাদকে মেকআপ সরঞ্জাম কিনতে সহায়তা করেছিলেন। এছাড়া সাদের নিজেরও যথেষ্ঠ চেষ্টা ছিলো তার মেকআপের উপর দক্ষতা অর্জনের জন্য।

সাদ বিশ্বাস করেন যে মেকআপ কেবল একটি নারীর জিনিস নয়। এটি একজন পুরুষের ক্ষেত্রেও স্বাভাবিক। আপনি যা পছন্দ করেন তা কখনোই জোর করে আসার কথা নয়। এর জন্য প্রয়োজন স্বতঃস্ফূর্ততা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:16 pm, Friday, 26 November 2021
36 Time View