Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

ঢাকাগামী ফারহান-৫ লঞ্চের ধাক্কায় কহিনুর বেগম (৩৫) নামে এক যাত্রীর বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে

আব্বাস ভোলা জেলা প্রতিনিধি:– ভোলার দৌলতখানে ঢাকাগামী ফারহান-৫ লঞ্চের ধাক্কায় কহিনুর বেগম (৩৫) নামে এক যাত্রীর বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার রাত ৯ টার দিকে দৌলতখান লঞ্চ টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে। কোহিনুর একই উপজেলার নুর মিয়ারহাট এলাকার সালাউদ্দিনের মিয়ার স্ত্রী।

আহত ওই যাত্রীর পরিবারের সদস্যরা জানান, রাতে কোহিনুর ঢাকা যাওয়ার উদ্দেশ্যে লঞ্চঘাটের পন্টুনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন।

এসময় ঢাকাগামী এমভি ফারহান-৫ লঞ্চে যাত্রী উঠানোর জন্য ঘাটে তীব্র গতিতে ধাক্কা দেয়। ওই ধাক্কায় কহিনুরের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতখান স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যা কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:17 pm, Saturday, 16 January 2021
23 Time View